পিএমইন্ডিয়া
মেট্রোর রেল নিরাপত্তা কমিশনার (সিএমআরএস)-এর একটি সার্কেল অফিস চালুকরার প্রস্তাব আজ গৃহীত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। মেট্রো রেল নিরাপত্তা কমিশন-এর কাজকর্ম সঠিকভাবেচালিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক আধিকারিক এবং অন্যান্য কর্মীদেরও নিযুক্ত করা হবেএই সার্কেল অফিসে।
দুটি সার্কেলের অতিরিক্ত দায়িত্ব দু’জন বর্তমান রেল নিরাপত্তা কমিশনারকে দেওয়ারবিষয়টিও আজ অনুমোদন লাভ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। নিজেদের বর্তমানক্ষমতাবলেই তাঁরা এই সার্কেল দুটির কাজ দেখাশোনা করবেন। সিএমআরএস, নয়াদিল্লিরআওতায় এই সার্কেল দুটিকে রাখা হবে না বলে স্থির হয়েছে।
মেট্রো রেল নিরাপত্তা কমিশনারের পদটি হল উচ্চতর প্রশাসনিক গ্রেডের(এইচএজি)। মেট্রো রেল নিরাপত্তা কমিশনারের একটি সার্কেল অফিস চালানোর জন্য বছরেখরচ হবে ৫৯,৩৯,০৪০ টাকা।
এই নতুন পদ সৃষ্টির ফলে যাত্রীদের নিরাপত্তা এবং মেট্রো রেলের চলাচল ওরক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM/