Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রসংঘ দিবসে জনগণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


রাষ্ট্রসংঘ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জনগণকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন |

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রসংঘ দিবসে সকলকে শুভেচ্ছা | মানবতার সেবার কাজে রাষ্ট্রসংঘ ৭০ বছর পূর্ণ করেছে এবং পৃথিবীকে এক শান্তিপূর্ণ ভূমি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সে অঙ্গীকারবদ্ধ |

রাষ্ট্রসংঘের বহু পদক্ষেপের রূপায়নে ভারত সামনের সারিতে রয়েছে এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন প্রয়াসে সহযোগ দিতে সবচেয়ে সেরাটা দেওয়ার জন্য ভারত অঙ্গীকারবদ্ধ |

এই দিনটিতে বিশ্বজুড়ে সমস্ত প্রধান প্রধান অট্টালিকা নীল আলোতে প্রজ্জলিত হবে | ভারতে আহমেদাবাদের সবরমতী আশ্রমকে আলোকসজ্জায় সাজানো হবে |

আজকের দিনটিতে গান্ধীজির আদর্শ ও তাঁর দেখানো পথ অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাঁর আদর্শের মর্মবাণীই রাষ্ট্রসংঘের সনদে ও রাষ্ট্রসংঘের আদর্শে অনুরনিত হয় |”

SC/ND/DB