Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আইনসভার সদস্যদেরসম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আইনসভার সদস্যদেরসম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আইনসভার সদস্যদেরসম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আইনসভার সদস্যদেরসম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন দেশের ভারতীয়বংশোদ্ভূত আইনসভার সদস্যদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।

সম্মেলনে প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শত শত বছর ধরেহয়তো বহু মানুষ ভারত ছেড়ে গেছেন। কিন্তু তাঁদের মন ও হৃদয়ে এখনও ভারতের জন্য জায়গারয়েছে। তিনি বলেন, ভারতীয় বংশোদ্ভূত এইসব মানুষেরা যে তাঁদের নতুন বসবাসের জায়গায়নিজেদের সম্পূর্ণভাবে মানিয়ে নিয়েছেন, সেটা আশ্চর্য নয়। কিন্তু তাঁরা, তাঁদেরমধ্যে ভারতীয়ত্বকে বাঁচিয়ে রেখেছেন। তাঁরা নতুন দেশে ভাষা, খাদ্য এবংপোশাক-পরিচ্ছদের রীতিকেও আপন করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার মনে হচ্ছে, আজকে যেন দিল্লিতে ভারতীয় উৎসমূলেরবিশ্ব আইনসভার এক ক্ষুদ্র সংস্করণের অধিবেশন বসেছে। ভারতীয় বংশোদ্ভূতরা যে আজমরিশাস, পর্তুগাল এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে বসেছেন, তিনি তাও উল্লেখকরেন। তিনি বলেন যে, ভারতীয় বংশোদ্ভূতরা বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধান হিসাবেওযোগ্যতার সঙ্গে কাজ করে চলেছেন।

প্রধানমন্ত্রী বলেন যে, বিগত ৩-৪ বছরে ভারত সম্পর্কে বিশ্বের ধ্যান-ধারণারপরিবর্তন ঘটেছে। এর কারণ হ’ল ভারতের রূপান্তর হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতেরমানুষের আশা-আকাঙ্খা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রত্যেকটিক্ষেত্রে এক স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বংশোদ্ভূতরা বিদেশে ভারতের স্থায়ী রাষ্ট্রদূতেরমতো। যেখানেই তাঁরা বসবাস করেন, তাঁর বিদেশ সফরকালে তিনি তাঁদের সঙ্গে দেখা করারচেষ্টা করেন।

বিদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের সমস্যা মোকাবিলা বিষয়ে নিরবচ্ছিন্নভাবেনজরদারি চালানোর জন্য প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজের প্রশংসাকরেন। এই প্রসঙ্গে তিনি ‘মদদ’ নামে এক পোর্টালের মাধ্যমে এই বিষয়ে নজরদারি চালানোএবং বিভিন্ন দূতাবাসগুলির অভিযোগ নিষ্পত্তিকল্পে কাজের উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, অনাবাসী ভারতীয়রা ভারতের উন্নয়নের অংশীদার বলে সরকারবিশ্বাস করে। ২০২০ সাল পর্যন্ত দেশের উন্নয়নের লক্ষ্যে যে কর্মপরিকল্পনা নিতি আয়োগকর্তৃক প্রণয়ন করা হয়েছে, তাতে অনাবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ অবদান আছে।

প্রধানমন্ত্রী বলেন, অস্থিতিশীলতার এই সময়ে ভারতীয় সভ্যতা ও সাংস্কৃতিকমূল্যবোধ সমগ্র বিশ্বকে পথ দেখাতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের অত্যন্ত সুসম্পর্করয়েছে। কয়েক দিনের মধ্যেই আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই সম্পর্কেরবিষয়টি তুলে ধরা হবে।

PG/P B / SB…