Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আগামীকালমিজোরাম ও মেঘালয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী আগামীকাল মিজোরাম ও মেঘালয় সফরে যাচ্ছেন। সেখানে বিভিন্নউন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি।     

এই উপলক্ষেএক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “নয়নাভিরাম এবং চির সবুজ উত্তর-পূর্বাঞ্চল আমাকেআহ্বান জানাচ্ছে। আগামীকাল আমি মিজোরাম ও মেঘালয় সফরে যাচ্ছি। সেখানে বিভিন্নউন্নয়ন প্রকল্পের উদ্বোধন হবে। এই প্রকল্পগুলির মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নপ্রচেষ্টা এক নতুন তাৎপর্য লাভ করবে।  
 

আগামীকালআইজল-এ ট্যুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পটি জাতির উদ্দেশে উৎসর্গ করার আমি এক সুযোগপাব। এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে যাওয়ার অর্থ মিজোরামের জনসাধারণের কাছে তা একবিশেষ আশীর্বাদ।    

যুবশক্তিকেআরও উৎসাহিত করতে কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল দপ্তর গড়ে তুলেছে ১০০ কোটি টাকারউত্তর-পূর্ব ভেঞ্চার মূলধন তহবিল। এই তহবিল থেকে আগামীকাল আমি চেক বন্টন করবশিল্পোদ্যোগীদের মধ্যে। ঐ অঞ্চলের ক্ষমতায়নের লক্ষ্যে উত্তর-পূর্ব ভারতের তরুণ ওযুবকদের শিল্পোদ্যোগ স্থাপনে আগ্রহ বৃদ্ধি পাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করেছি।    

শিলং-এশিলং-নংস্টয়েন-রংজেন-তুরা সড়কটিরও আমি উদ্বোধন করব। এই প্রকল্পটির মাধ্যমে যোগাযোগএবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি আরও উৎসাহ লাভ করবে। আমি বক্তব্য রাখব একজনসমাবেশেও।    

উত্তর-পূর্বাঞ্চলেরঅফুরন্ত সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি। তাই, ঐ অঞ্চলের সার্বিক বিকাশ ও অগ্রগতিরলক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” 
  

  

PG/SKD/DM/