পিএমইন্ডিয়া
আগামী কাল অর্থাৎ ১৬ জানুয়ারি রাজস্থানের বাঢ়মের জেলারপাচপাদরা’তে রাজস্থান তেল ও গ্যাস শোধনাগার প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত একঅনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, তেল ও গ্যাসের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছেরাজস্থানে। তা আহরণের লক্ষ্যে এই প্রকল্পটি হ’ল ঐ রাজ্যের প্রথম শোধনাগার। এটিকে ৯এমএমটিপিএ শোধনাগার তথা পেট্রো রসায়ন প্রকল্প হিসাবে গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে।প্রকল্পটি গড়ে তুলতে ৪৩ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে।প্রকল্পটির যৌথ রূপকার এইচপিসিএল ও রাজস্থান সরকার।
আগামী কালের অনুষ্ঠানে রাজস্থানের রাজ্যপাল ওমুখ্যমন্ত্রী সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে এক জনসমাবেশেও ভাষণ দেবেনপ্রধানমন্ত্রী।
PG/SKD/SB
Looking forward to visiting Rajasthan tomorrow. Will attend a programme to mark the commencement of work for the Rajasthan Refinery at Pachpadra, in Barmer and will also address a public meeting.
— Narendra Modi (@narendramodi) January 15, 2018
The Rajasthan refinery will be the first in the state, which is blessed with immense oil and gas reserves. This refinery will benefit Rajasthan, especially the industrious youth of the state.
— Narendra Modi (@narendramodi) January 15, 2018