Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটে শাকসবজি উৎপাদনের উৎকর্ষ কেন্দ্র পরিদর্শনে দুইপ্রধানমন্ত্রী


ভারত ও ইজরায়েলের প্রধানমন্ত্রীদ্বয় আজ গুজরাটের সবরকান্তা জেলার ভাদ্রাদ-এশাকসব্জির উৎকর্ষ কেন্দ্রটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কেন্দ্রের কাজকর্ম সম্পর্কে তাঁদের সংক্ষেপে অবহিত করা হয়।ভিডিও ব্যবস্থায় কচ্ছ জেলার কুকামায় অবস্থিত খেজুর উৎপাদন সম্পর্কিত উৎকর্ষকেন্দ্রটিরও আজ সূচনা করেন দুই প্রধানমন্ত্রী। জেলার কৃষিজীবীদের সঙ্গে একআলাপচারিতায় মিলিত হন তাঁরা।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন যে, কৃষি ব্যবস্থাকে অক্ষুণ্নরেখে কিভাবে একটি জাতির রূপান্তর সম্ভব, তা সম্ভব করে দেখিয়েছে ইজরায়েল। কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগামী২০২২ সালের মধ্যে কৃষকদের আয় ও উপার্জন দ্বিগুণ করে তোলার লক্ষ্যে তাঁর সরকারেরবিশেষ প্রচেষ্টার কথাও এদিন বর্ণনা করেন তিনি।

জলসেচ এবং নতুন নতুন উদ্ভাবন পদ্ধতির সাহায্যে কৃষি কাজের দিকে দৃষ্টিদেওয়া যে একান্ত জরুরি, সেকথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/ SB