Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন; ভূমিকম্পে জীবনহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন; পাকিস্তানকে সব রকমের সহযোগিতার কথা জানান


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রী নওয়াজ শরিফের সাথে কথা বলেছেন এবং সেদেশে ভূমিকম্পে বহু লোকের জীবনহানির ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন| প্রধানমন্ত্রী জানিয়েছেন, এসময়ে ভারত পাকিস্তানকে সমস্ত রকমের সহযোগিতা দিতে চায়|

প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে কথা বলে ভূমিকম্পে জীবনহানির শোক ব্যক্ত করেছি| ভারত থেকে সমস্ত রকমের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছি|

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্যোগের ফলে গীতার দেশে ফেরা নিশ্চিত হয়েছে, এজন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি|”

SC/ND/DSC/S