Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অস্থায়ীরূপে বিশেষ নিযুক্তির কর্মসূচি নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেসমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারতের অর্থনৈতিক বিষয়ক দফতর (ইন্ডিয়ানইকনমিক সার্ভিস ক্যাডার) এবং অস্ট্রেলিয়া সরকারের ‘ট্রেজারি’র মধ্যে তিন মাসেরজন্য অস্থায়ীরূপে বিশেষ নিযুক্তির কর্মসূচি নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতাস্মারক (মউ) স্বাক্ষরের অনুমোদন দিল|

এই কর্মসূচির অধীনে অস্ট্রেলিয়াট্রেজারি থেকে একজন অফিসার অর্থমন্ত্রকের অধীনস্ত অর্থনৈতিক বিষয়ক দফতরেঅস্থায়ীরূপে বিশেষভাবে নিযুক্ত হবেন| অন্যদিকে অর্থনৈতিক বিষয়ক দফতরের একজনআই.ই.এস. (উপ-সচিব/অধিকর্তা পর্যায়ের) অস্ট্রেলিয়া সরকারের ট্রেজারিতে নিযুক্তহবেন| ১৫ জানুয়ারি ২০১৮ তারিখ বা তার পরের হিসেবে এই নিযুক্তি তিনমাসের জন্য হবে|তিনমাস পরে এই মউ-এর মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আর বাড়ানো যাবে না| তবে দুই পক্ষেরমধ্যে পারস্পরিক আলোচনা ও চুক্তির ওপর ভিত্তি করে তা পরবর্তী বছরে পুনরায় করা যেতেপারে| অস্ট্রেলিয়া হচ্ছে ভারতে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগী| এই কর্মসূচিরমধ্য দিয়ে দুই দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যা সম্পর্কে অনুধাবন করা এবং ভবিষ্যতসহযোগিতা ও সংযুক্তির অন্যান্য ক্ষেত্র উন্মোচন করা সহজ হবে|

A.D.