পিএমইন্ডিয়া
দেশে পাম তেল উৎপাদন ক্ষেত্রের পরিধি বাড়ানোর একটি প্রস্তাবে সম্মতি দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। পাম তেলের সার্বিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্তমন্ত্রিসভার। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাম তেল উৎপাদন ক্ষেত্রের পরিধি বাড়ানোর এক প্রস্তাবআলোচনার পর এই সম্মতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্পোরেট সংস্থাগুলি যাতে পামতেল উৎপাদনের বিষয়ে আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে সেজন্য ২৫ হেক্টরেরও বেশি জমিতেপ্রয়োজনীয় সরকারি সহায়তাদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তেরপরিপ্রেক্ষিতে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সুফল পাওয়া যাবে।
পাম তেলের উৎপাদন বাড়ানোর কাজে আরও বেশি করে উৎসাহ দিতে সহায়তাদানের নিয়ম-নীতিরওসংশোধন করা হবে বলে মন্ত্রিসভা এদিন সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রসঙ্গত উল্লেখ্য, রান্নার কাজে ভোজ্য তেল একটি গুরুত্বপূর্ণ উপাদান বাউপকরণ। দেশে বর্তমানে ভোজ্য তেল উৎপাদিত হয় ৯ মিলিয়ন মেট্রিক টনের মতো। কিন্তুদেশে এর বর্তমান চাহিদা রয়েছে ২৫ মিলিয়ন মেট্রিক টনের মতো। চাহিদা ও যোগানের মধ্যেএই ঘাটতি পূরণে এতদিন পর্যন্ত জোর দেওয়া হত আমদানির ওপর। এক পরিসংখ্যানগত তথ্যেপ্রকাশ, ২০১৫-১৬ অর্থ বছরে ভোজ্য তেল আমদানি খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৬৮ হাজার কোটিটাকা। আমদানিকৃত ভোজ্য তেলের মধ্যে ৭০ শতাংশই ছিল পাম তেল । অধিক উৎপাদনশীলতার কারণে হেক্টর প্রতি এরউৎপাদনও তুলনামূলকভাবে অনেক বেশি । এই কারণে ভোজ্য তেলের মধ্যে পাম তেলের উৎপাদন খরচবেশ কম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজিরিয়া, থাইল্যান্ড এবং কলম্বিয়া হল বিশ্বেরপ্রধান প্রধান পাম তেল উৎপাদনকারী দেশ। তবে ১৯৮৬-৮৭ এবং ২০১৪-১৫ সাল থেকে ভারতওপাম তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি রূপায়ণ করে আসছে।
PG/SKD/DM/