Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চলচ্চিত্রের যৌথপ্রযোজনা বিষয়ে ভারত ও ইজরায়েলের মধ্যে একটি চুক্তি কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদিতহয়েছে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে আজ চলচ্চিত্রের যৌথ প্রযোজনা বিষয়ে ভারত ও ইজরায়েলের মধ্যে একটিচুক্তি কার্যপরবর্তীভাবে অনুমোদিত হয়েছে। এই চুক্তিটি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিননেতানেয়াহুর ভারত সফরের সময় ২০১৮-র ১৫ জানুয়ারি নতুনদিল্লীর হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীদের উপস্হিতিতে স্বাক্ষরিত হয়েছিল।

কোনও আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের যৌথ প্রযোজনাবলতে বোঝায়, ভারতীয় প্রযোজক আন্তর্জাতিক তহবিলের অর্থ পেতে পারবেন, আন্তর্জাতিকপর্যায়ে সংশ্লিষ্ট চলচ্চিত্রটির চিত্রনাট্য, প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী এবং এরবিপণনের ক্ষেত্রে যৌথ উদ্যোগে যেতে পারবেন। এই চুক্তি অনুসারে ভারত ও ইজরায়েলের মধ্যেচলচ্চিত্রের যৌথ উদ্যোগে নির্মিত হলে, তাকে উভয় দেশেরই জাতীয় উৎপাদন হিসেবেবিবেচনা করা হবে। এছাড়া এই চুক্তির শর্ত অনুসারে দু দেশের মধ্যে সৃজনশীল,কলাকুশলী, শিল্পী, আর্থিক এবং বিপণনের ক্ষেত্রে একটি অখন্ড সহায়-সম্পদ ভান্ডারগড়ে তোলা হবে। দুই দেশের চলচ্চিত্র উৎসবে যৌথ উদ্যোগ নির্মিত ছবিগুলিকে উভয় দেশেরঅভ্যন্তরীণ ক্ষেত্রে নির্মিত বলে ধরা হবে। এছাড়া এই দুটি দেশে ছবি প্রযোজনা এবংপ্রযোজনা পরবর্তী কাজের জন্য প্রাপ্ত সুযোগ-সুবিধা এই ছবিগুলিকে দেওয়া হবে।

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার জন্য এই চুক্তির ফলেদু-দেশের মধ্য পারস্পরিক পর্যায়ে শিল্প ও সংস্কৃতির বিনিময় হবে এবং দু-দেশেরসাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আরও ভালো বোঝাপড়া এবং শুভেচ্ছার পরিবেশগড়ে উঠবে। অন্যদিকে এই চুক্তিটি শিল্পী, কলাকুশলী এবং অন্যান্য শ্রেণীর কর্মীদেরজন্য কর্মসংস্হানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

***

PG /PB/NS/…