পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-ভিত্তিক সক্রিয় প্রশাসন ও সময় অনুযায়ী কর্মসূচি রূপায়ণের বহুপাক্ষিক মঞ্চ ‘প্রগতি’র মাধ্যমে সপ্তম পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন।
আজকের বৈঠকে শ্রী মোদী ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ সম্পর্কিত অভাব-অভিযোগগুলি নিয়ে পর্যালোচনা করেন। জন ধন যোজনায় অ্যাকাউন্ট খোলা হলে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে বিশেষ করে, মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করতে দ্রুত সচেতনতা কর্মসূচী শুরু করার জন্য তিনি নির্দেশ দেন।
রেল পরিষেবা সম্পর্কিত বিশেষ করে, পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত অভিযোগগুলিও তিনি বৈঠকে পর্যালোচনা করেন। এই প্রেক্ষিতে রেল স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে তাঁকে অবহিত করা হয়।
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজের অগ্রগতিও প্রধানমন্ত্রী পর্যালোচনা করেন। জাতীয় নিরাপত্তার বিষয়টিতে কোনরকম আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী প্রতিবেশী এই দেশটির সীমান্ত লাগোয়া পাঁচটি রাজ্যের মুখ্যসচিবদের সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে সমন্বয়ের মাধ্যমে এগোনোর নির্দেশ দেন।
মহাসড়ক, রেল, বিদ্যুৎ, কয়লা ও বিমানবন্দর ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও গোয়ায় যে কর্মযজ্ঞ চলছে তার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চান। ভুটানের তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
আধার কার্ডের জন্য নাম নথিভুক্তিকরণের অগ্রগতি প্রধানমন্ত্রী খতিয়ে দেখেন। জন ধন যোজনার অ্যাকাউন্ট ও আধার কার্ডের মাধ্যমে যতখানি সম্ভব অপচয় কমিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তিনি আজকের বৈঠকে অংশ নেওয়া রাজ্যগুলির মুখ্যসচিবদের একযোগে কাজ করার পরামর্শ দেন।
PG/BD/DM/S
Today's PRAGATI session focused on aspects relating to Jan Dhan Yojana. Also discussed issues relating to railways. pic.twitter.com/mTcHmJP6tU
— Narendra Modi (@narendramodi) November 4, 2015
Reviewed progress on fencing of India-Bangladesh border. As far as national security is concerned, there is no question of any compromise.
— Narendra Modi (@narendramodi) November 4, 2015
Had discussions on Aadhaar enrolment. Emphasised on providing benefits via Jan Dhan accounts & Aadhaar cards so that leakages are reduced.
— Narendra Modi (@narendramodi) November 4, 2015
Infra projects across J&K, Assam, Arunachal Pradesh, MP, AP, Odisha, Jharkhand, Chhattisgarh & Goa were discussed. https://t.co/GyVgB3PePy
— Narendra Modi (@narendramodi) November 4, 2015