Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জর্ডানের রাজার ভারত সফরের সময় স্বাক্ষরিত মউ/চুক্তিগুলির তালিকা(০১ মার্চ ২০১৮) 


 
ক্রম সংখ্যা   
   
মউ/চুক্তিগুলোর নাম  
   
বিবরণ  
  
   
১.  
   
প্রতিরক্ষা সহযোগিতায় মউ   
   
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও জর্ডানের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প, সন্ত্রাসবাদ-বিরোধী পদক্ষেপ, সামরিক শিক্ষা, সাইবার সুরক্ষা, সামরিক চিকিত্সা পরিষেবা, শান্তিরক্ষা ইত্যাদি নির্ধারিত ক্ষেত্রে সহযোগিতাকে রূপায়িত করার জন্য সমন্বয়কে এগিয়ে নিয়ে যাওয়া|  
  
   
২.  
   
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টের ক্ষেত্রে ভিসার প্রয়োজন বাতিল    
   
এই চুক্তির ফলে ভারত ও জর্ডানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের দুই দেশেই আসা-যাওয়া এবং দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবেনা|   
  
   
৩.  
   
সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সি.ই.পি.)  
   
২০১৮ থেকে ২০২২ সালের সময়সীমার মধ্যে কার্যকর এই কর্মসূচির মাধ্যমে ভারত ও জর্ডানের মধ্যে সঙ্গীত ও নৃত্য, থিয়েটার, প্রদর্শনী, সম্মেলন ও বৈঠক, পুরাতত্ত্ব, নথিপত্র, গ্রন্থাগার, জাদুঘর, সাহিত্য, গবেষণা ও দলিল রচনা, বিজ্ঞান জাদুঘর, উত্সব, গণমাধ্যম এবং যুব কর্মসূচির ক্ষেত্রে আদান প্রদানের বিষয় সূচিত হবে|    
  
   
৪.  
   
শ্রমশক্তি সহযোগিতা চুক্তি  
 
  
   
এই মউ-এর মাধ্যমে জর্ডানে ভারতীয় নাগরিকদের চুক্তিবদ্ধ কর্মীদের প্রশাসনে সেরা পদ্ধতিকে উত্সাহিত করার জন্য ভারত ও জর্ডানের মধ্যে সহযোগিতার বিষয়কে সূচিত করা হয়েছে|    
  
   
৫.  
   
ভারত ও জর্ডানের মধ্যে স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতার মউ   
 
  
   
এই মউ-এর লক্ষ্য হচ্ছে, ভারত ও জর্ডানের সংশ্লিষ্ট আইন ও বিধান অনুসারে সাম্য ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে স্বাস্থ্য, চিকিত্সা বিজ্ঞান, চিকিত্সা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা স্থাপন করা ও এতে উত্সাহিত করা| পারস্পরিক সহযোগিতার বিভিন্ন নির্ধারিত ক্ষেত্রের মধ্যে রয়েছে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ (ইউ.এইচ.সি.), স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা ও তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য গবেষণা, জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান, রোগ নির্ণয়, যক্ষ্মা রোগের চিকিত্সা ও ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি ও ফার্মাসিউটিক্যালের নিয়ন্ত্রণ ইত্যাদি|  
  
   
৬.  
   
জর্ডানে পরবর্তী প্রজন্মের উত্কর্ষ কেন্দ্র (সি.ও.ই.) স্থাপনের জন্য মউ   
 
  
   
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, পাঁচ বছরে জর্ডানের কমপক্ষে ৩০০০ তথ্য-প্রযুক্তির পেশাধারীদের প্রশিক্ষণের জন্য জর্ডানে  ‘ পরবর্তী প্রজন্মের উত্কর্ষ কেন্দ্র ’  (সি.ও.ই.) স্থাপন করা এবং তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে জর্ডানের মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য ভারতে রিসোর্স সেন্টার স্থাপন করা|    
  
   
৭.  
   
রক ফসফেট ও সার/এন.পি.কে.-এর দীর্ঘমেয়াদী সরবরাহের জন্য মউ    
 
  
   
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, ভারতে ১০০ শতাংশ নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি সহ ফসফরিক অ্যাসিড, ডি.এ.পি./এন.পি.কে. সারের জন্য জর্ডানে রক ফসফেটের খনন ও উত্পাদন ব্যবস্থার স্থাপন করা| এই মউ ভারতের রক ফসফেটের দীর্ঘমেয়াদী ও অবিচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করছে|   
  
   
৮.  
   
আমদানি-রফতানি শুল্কের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা চুক্তি  
 
  
   
এই চুক্তিতে আমদানি-রফতানি শুল্কের সঙ্গে যুক্ত অপরাধকে প্রতিরোধ করা এবং আমদানি-রফতানি শুল্ক, কর, ফি ও অন্যান্য চার্জের সম্পর্কিত শুল্ক প্রশাসন যথোপযুক্ত রূপে কার্যকর সুনিশ্চিত করার জন্য ভারত ও জর্ডানের মধ্যে পারস্পরিক সহযোগিতা করার ব্যবস্থা করা হয়েছে|   
  
   
৯.  
   
আগ্রা ও পেট্রা ’ র (জর্ডান) মধ্যে দ্বৈত চুক্তি   
 
    
 
  
   
এই চুক্তির মাধ্যমে আগ্রা ও পেট্রার পৌরসভা পর্যটন সংস্কৃতি, খেলাধুলা ও আর্থিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কাজকর্মকে চিহ্নিত করে সামাজিক যোগাযোগকে উত্সাহিত করার জন্য যুগ্মভাবে কাজ করার ঘোষণা দিয়েছে|    
  
   
১০.  
   
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আই.আই.এম.সি.) এবং জর্ডান মিডিয়া ইনস্টিটিউট (জে.এম.আই.)-এর মধ্যে সহযোগিতা  
   
এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে, দুটি প্রতিষ্ঠানের মধ্যে যুগ্ম প্রকল্পগুলোর উন্নয়ন করা; শিক্ষামূলক ও বৈজ্ঞানিক কাজকর্মের যুগ্মভাবে আয়োজন করা এবং কর্মী, ছাত্রছাত্রী ও সমান আগ্রহের সামগ্রীর আদান-প্রদান করা|  
  
   
১১.  
   
প্রসার ভারতী ও জর্ডান টিভি ’ র মধ্যে মউ  
   
এই মউ-এর মাধ্যমে অনুষ্ঠানগুলোর আদান-প্রদান ও সহ-নির্মাণ, কর্মীদের প্রশিক্ষণ এবং আরও সমন্বয়ের জন্য প্রসার ভারতী এবং জর্ডান রেডিও ও টিভি কর্পোরেশনের মধ্যে সহযোগিতা সূচিত হচ্ছে|  
  
   
১২.  
   
জর্ডান বিশ্ববিদ্যালয়ে (ইউ.জে.) একটি  ‘ হিন্দি চেয়ার ’  স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় এবং আই.সি.সি.আর.-এর মধ্যে মউ  
 
  
   
এই মউ জর্ডান বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার জন্য  ‘ আই.সি.সি.আর. চেয়ার ’ -এর স্থাপন ও পরিচালনার জন্য আই.সি.সি.আর. এবং জর্ডান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে|  
  

  

A.D.