পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠেয় ভিজিটরস কনফারেন্স-এ উপস্থিত থাকবেন| প্রধানমন্ত্রী ইমপ্রিন্ট ইন্ডিয়া-র স্মরনিকা উন্মোচন করবেন এবং এর প্রথম পুস্তিকাটি ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন| ইমপ্রিন্ট ইন্ডিয়া হলো সমস্ত আইআইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এর একটি যৌথ পদক্ষেপ| ভারতের জন্য প্রাসঙ্গিক ১০টি প্রযুক্তি ক্ষেত্রে বৃহত্তর ইনজিনিয়ারিং ও প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য গবেষনার পথ-নির্দেশ করার উদ্দ্যেশ্যে এই যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে|
এদিন প্রধানমন্ত্রী ৭ নং রেস কোর্স রোড-এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটে স্বর্ণ বিনিয়োগ সম্পর্কিত স্কিমের অর্থাৎ গোল্ড মনিটাইজেসন স্কিম, গোল্ড সভারিন বন্ড স্কিম এবং গোল্ড কয়েন ও বুলিয়ন স্কিমের সূচনা করবেন|
প্রধানমন্ত্রী হরিয়ানার সোনপোতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটে জাতীয় সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন| সেখানে এক জনসমাবেশে তিনি ভাষণ দেবেন|
SC/DSC/