পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার ভারত ও ফ্রান্সের মধ্যে ‘শিক্ষাগত যোগ্যতা ও অধ্যয়ন মেয়াদের পারস্পরিকস্বীকৃতি’র সুযোগ তৈরি করতে চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিল| দু’দেশের অনুমোদিত,মঞ্জুরিকৃত এবং/অথবা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠরত ছাত্রছাত্রীদেরক্ষেত্রে তা কার্যকর হবে| ফ্রান্সের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফরের সময় এই চুক্তিস্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে|
ভারত ও ফ্রান্সের মধ্যেকার শিক্ষাগতসম্পর্ককে এই চুক্তি আরও গভীরতর করবে বলা আশা করা যাচ্ছে| এই চুক্তি দুই দেশেরইছাত্রছাত্রীদের যাওয়া আসাকে সুগম করার জন্য সুবিধা তৈরি করবে এবং এর জন্যছাত্রছাত্রীদের উত্সাহিত করবে| তাছাড়া উদ্ভাবনামূলক সহযোগিতা ও গবেষণামূলককর্মকাণ্ডের মাধ্যমে ভারতের শিক্ষার গুণমানের উন্নয়ন ঘটাবে বলে আশা করা যাচ্ছে|
A.D