Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দমন ও দিউ,দাদরা ও নগর হাভেলি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পৌর প্রশাসন সম্পর্কিতসংশোধিত নিয়ম-নীতি, ২০১৮ ঘোষণা ও চালু করার সপক্ষে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


দমন ও দিউ, দাদরা ওনগর হাভেলি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পৌর প্রশাসন সম্পর্কিত সংশোধিতনিয়ম-নীতি, ২০১৮ ঘোষণা ও চালু করার সপক্ষে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএ সম্পর্কিত একটি সিদ্ধান্ত আজ গৃহীত হল।

এর ফলে, ঐকেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর সংস্থা ও প্রতিষ্ঠানগুলির প্রশাসন, শাসন সংক্রান্তবিধি-নিয়ম এবং ক্ষমতা প্রয়োগের বিষয়গুলি আরও উন্নততর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

***

PG/SKD/DM/…