Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বন্দী প্রত্যার্পণ নিয়ে কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন-এ ভারতের সংযুক্তি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় ক্যাবিনেট বৃহস্পতিবার নিম্নলিখিত অনুমোদন দিয়েছে :

১) কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন-এর কাছে এক চিঠিতে বন্দী প্রত্যার্পণ বিষয়ে কাউন্সিল অফ ইউরোপ-এ ভারতের সংযুক্তির জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে; এবং

২) কাউন্সিল অব ইউরোপ-এর কাছ থেকে কনভেনশন-এর অংশীদার হওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার সাপেক্ষে বন্দী প্রত্যার্পণ নিয়ে কনভেনশনে সংযুক্ত হওয়া|

বন্দী প্রত্যার্পণ নিয়ে ৬৪ দেশের কাউন্সিল অফ ইউরোপ-এর বহুপাক্ষিক কনভেনশনে রাজি হলে প্রত্যেক দেশের সঙ্গে এক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতার প্রয়োজন হবে না| এই কনভেনশন-এর সঙ্গে সংযুক্তি হলে ইউরোপ কাউন্সিলভুক্ত দেশগুলিতে থাকা ভারতীয় বন্দীরা তাদের বন্দী দশার মেয়াদের বাকি দিনগুলি পরিবারের কাছাকাছি এলাকায় থেকে মেয়াদ পূরণ করতে পারবেন| ভারতে থাকা ওই দেশগুলির বন্দিরাও সেই সুযোগ পাবেন| এতে তাদের সামাজিক পুনর্বাসনে সহায়তা হবে|

SC/AD/S