Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও বেলজিয়ামের মধ্যে শক্তি ক্ষেত্রে সমঝোতা পত্র


ভারত ও বেলজিয়াম সরকারের মধ্যে শক্তি ক্ষেত্রে কেন্দ্রীয় ও আঞ্চলিক স্তরে সহযোগিতা নিয়ে স্বাক্ষরিত সমঝোতা পত্রে (মৌ) কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে| বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়|

নতুন ও পুনর্ণবিকৃত শক্তি ক্ষেত্রে কারিগরী সহায়তার প্রসারে ও উৎসাহ দিতে এবং পারস্পরিক লাভ ও সমতার ভিত্তিতে উভয় দেশের দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহায়তার সম্পর্কে স্থাপনের উদ্দ্যেশ্যে এই মৌ স্বাক্ষরিত হয়| দ্বিপাক্ষিক এই সহায়তার মূল লক্ষ্য হবে বায়ু শক্তি ক্ষেত্র, বায়োমাস, সৌর, স্মার্ট গ্রিড, ভু-তাপীয় শক্তি, সামুদ্রিক জল শক্তি, উৎপাদিত শক্তির বন্টন ব্যবস্থা ও শক্তি সুরক্ষা ইত্যাদি|

স্বাক্ষরিত মৌ উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহায়তার সম্পর্ককে আরো শক্তিশালী করতে সাহায্য করবে|

SC/ND/S