Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলারলক্ষ্যে অর্থ এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে বিশেষ দায়িত্ব : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


 

বাণিজ্যিককাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে সরকার গৃহীত উদ্যোগের সঙ্গে সঙ্গতি ও সামঞ্জস্যরেখে, হাইড্রোকার্বনঅনুসন্ধান ও লাইসেন্স নীতির আওতায় সফল ঠিকাদারদের মধ্যেনির্দিষ্ট ব্লকবন্টনের ক্ষমতা দেওয়া হল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্তমন্ত্রীদের হাতে এই ক্ষমতাদানের ফলে ব্লক বন্টনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণেরকাজটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে সরকার মনে করে। এর সুবাদে, বাণিজ্যিককাজকর্ম আরও সহজ করে তোলার উদ্যোগকে বিশেষভাবে উৎসাহ যোগানো হবে।   

নতুন হাইড্রোকার্বনআহরণ ও লাইসেন্স নীতির আওতায় বরাতদানের প্রক্রিয়াটিকে নিরন্তর করে তোলার পাশাপাশি বছরেদু’বার করে ব্লক বন্টনের সুবিধা সম্প্রসারিত হবে।   

  

PG/SKD/DM