পিএমইন্ডিয়া
আগামীকাল তামিলনাড়ু সফরকালে চেন্নাইয়ের ডিফেক্সপো, ২০১৮-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবারের প্রদর্শনীর বিষয় হল, ‘এক নতুন প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে ভারতের অভ্যুদয়’।
এবারের প্রদর্শনীতে প্রতিরক্ষা ব্যবস্থা ও সাজসরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে ভারতের ক্ষমতা ও দক্ষতার একটি সার্বিক চিত্রও তুলে ধরা হবে। প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক ক্ষেত্রের ১৫০টি সংস্থা সহ ৬৭০-এরও বেশি প্রতিষ্ঠান। ভারত থেকে প্রদর্শনীতে অংশ নিচ্ছে টাটা, লার্সেন অ্যান্ড ট্যুব্রো, কল্যাণী, ভারত ফোর্জ, মাহিন্দ্রা, এমকেইউ, ডিআরডিও, হ্যাল, বেল, বিডিএল, বিইএমএল, এমডিএল, জিআরএসই, জিএসএল, এইচএসএল, মিধানির মতো সংস্থাগুলি। এছাড়াও, ভারতের অন্যান্য অস্ত্র নির্মাণ সংস্থাগুলিও যোগ দেবে এই প্রদর্শনীতে। অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রের লক হিড মার্টিন, বোয়িং (মার্কিন যুক্তরাষ্ট্র), সাব (সুইডেন), এয়ারবাস, রাফায়েল (ফ্রান্স), রোসনবোরন এক্সপোর্টস, ইউনাইটেড শিপ বিল্ডিং (রাশিয়া), বিএই সিস্টেম্স (যুক্তরাজ্য), সিবাট (ইজরায়েল), ওয়াটসিলা (ফিনল্যান্ড), রোডে অ্যান্ড স্কোয়ার্জ (জার্মানি)-র মতো আরও বেশ কিছু সংস্থা অংশগ্রহণ করবে ডিফেক্সপো, ২০১৮-তে।
তামিলনাড়ু সফরকালে আদিয়ারের ক্যান্সার ইনস্টিটিউটটিও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
***
CG/SKD/DM………