Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চিকিৎসামূলক গাছগাছড়ার ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র অনুমোদন করল কেন্দ্র


ভারত এবং সাও টোমে ও প্রিন্সিপের মধ্যে চিকিৎসায় ব্যবহৃত উদ্ভিদ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সমঝোতাপত্রে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকটি হয়। সমঝোতাপত্রটি গত মাসের ১৪ তারিখে স্বাক্ষরিত হয়।

       প্রসঙ্গত, জীব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত একটি অন্যতম প্রাচুর্যপূর্ণ দেশ। এখানকার ১৭ হাজার থেকে ১৮ হাজার প্রজাতির ফুলের গাছের মধ্যে ৭ হাজারেরও বেশি গাছে চিকিৎসামূলক উপাদান রয়েছে যেটি অনুমোদন করেছে আর্য়ুবেদ, উনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্হা। প্রায় ১১৭৮টি প্রজাতির চিকিৎসামূলক উদ্ভিদ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এর মধ্যে ২৪২ প্রজাতির উদ্ভিদের ব্যবহার বছরে ১০০ মেট্রিক টনের ঊর্দ্ধে। সারা বিশ্বেই চিরাচরিত এবং বিকল্প স্বাস্হ্য পরিষেবা পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টার ত্রুটি নেই। বিশ্বব্যাপী এক্ষেত্রে পুনরুত্থানই ঘটেছে বলা যায়, যার ফলে ভেষজ দ্রব্যের বাণিজ্যের পরিমাণ বর্তমানে মার্কিন ডলার মূল্যে ১২০ বিলিয়ন। ২০৫০-এর মধ্যে এটি ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। একইসঙ্গে বহু চিকিৎসামূলক গাছগাছড়া এখানে রয়েছে যেগুলি গ্রীষ্ম মন্ডলীয়। এই গাছ-গাছড়াগুলি দু দেশেই পাওয়া যায়।

SSS/NS/…