Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ব্রিকস্‌ দেশগুলির ওষুধ-নিয়ামক সংস্থাগুলির মধ্যে ওষুধের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে সমঝোতাপত্র স্বাক্ষরের মন্ত্রিসভার অনুমোদন


ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলির ওষুধ-নিয়ামক সংস্থাগুলির মধ্যে ঔষধ উৎপাদন সংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে সমঝোতাপত্র স্বাক্ষরের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। মানুষের ব্যবহারের উপযোগী ঔষধপত্র উৎপাদন ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এই সমঝোতা স্বাক্ষরের ফলে বিভিন্ন ওষুধ-নিয়ামক সংস্থাগুলির মধ্যে ওষুধের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে। সেইসঙ্গে, ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ভারতের ওষুধ রপ্তানি বাড়াতেও সাহায্য করবে।

CG/BD/SB…