Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যারিসে সন্ত্রাসবাদী হামলা – প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি


প্যারিসে সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, “প্যারিসে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলার আমি কঠোর নিন্দা জানাচ্ছি। একশোরও বেশি মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঐ সময় তাঁরা তাঁদের পছন্দ অনুযায়ী কাজকর্ম করছিলেন কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

ফ্রান্সের জনসাধারণের শোক, ব্যাথা ও যন্ত্রণা আমরা অনুভব করতে পারছি। এই ধরনের মর্মান্তিক ঘটনার মোকাবিলায় সবসময়ই ফ্রান্সের জনসাধারণের পাশেই থাকবে ভারত। মানবতার প্রতিনিধি হিসেবে আমরা একত্রে এই ধরনের হুমকির ঘটনার মোকাবিলা করব যাতে আমাদের মূল্যবোধ এবং জীবনযাত্রা অক্ষুণ্ণ ও অব্যাহত থাকে।”

PG/SKD/DM