পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে আজ ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে পরিসর সংক্রান্ত পরিকল্পনা, জল পরিচালন প্রভৃতি ক্ষেত্রের সমঝোতাপত্রের বিষয়ে জানানো হয়। এটি স্বাক্ষরিত হয়েছিল গত এপ্রিল মাসে।
প্রসঙ্গত, সুলভ আবাসন, স্মার্টসিটি গড়ে তোলা বা জল সরবরাহ ও নিকাশী ব্যবস্থা সম্পর্কে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) গড়ে তোলা এবং বর্জ্য জলের পুনর্বযবহারের ক্ষেত্রে পরিসর-ভিত্তিক পরিকল্পনা গড়ে তোলার ব্যাপারে দু’দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। এই মউ-এর প্রেক্ষিতে একটি যৌথ কর্মীগোষ্ঠী গড়ে তোলা হবে, সেটি সমঝোতাপত্রে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করবে।
CG/SSS/SB