পিএমইন্ডিয়া
দেশের অভ্যন্তরে প্রস্তুত গ্যাস সরবরাহের জন্য ইউরিয়া এবং এল পি জি উৎপাদকদের বিপণনের ‘মার্জিন’ নির্ধারণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমোদন দেয়।
এই সিদ্ধান্ত অবশ্যই কাঠামোগত সংস্কার। গ্যাস বিপণন সংস্থা বিপণনের ‘মার্জিন’ ধার্য করে থাকে গ্যাসের মূল মূল্যের ওপর। এটি বসানো হয়, যাতে গ্যাসের বিপণনের অতিরিক্ত দায় এবং খরচ সামলানো যায়। বর্তমানে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য বিভিন্ন পরিবহণকারী সংস্থা বিভিন্ন বিপণন ‘মার্জিন’ নিয়ে থাকে। এই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিপণনের ‘মার্জিনে’ একটি সমরূপ বিন্যাস আসবে।
পাশাপাশি, ‘মার্জিন’-এর হারও স্বাধীনভাবে ঠিক করতে পারবে না বিপণন সংস্থাগুলি। বিপণনের ‘মার্জিন’-এ বিপুল ফারাকের বিষয়টি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ামক পর্ষদ বা পি এন জি আর বি-র নজরে আসে এবং এই সংস্থা যে সুপারিশগুলি করে তার ভিত্তিতেই আজ বিপণনের ‘মার্জিন’ চূড়ান্ত করা হয়।
SSS/SB