Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সন্তকবীরের ৫০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্তকবীর নগর জেলা সফর করবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশের সন্তকবীর নগর জেলার মাঘার সফর করবেন। মহান সাধু ও কবি কবীরের ৫০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি সেখানে সন্তকবীর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। তিনি চাদর চড়াবেন সন্ত কবীরের মাজারে।

সন্তকবীর গুহাটিও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। কবীর অ্যাকাডেমির শিলান্যাস উপলক্ষে তিনি একটি ফলকের আবরণ উন্মোচন করবেন। এই প্রতিষ্ঠানে মহান সাধুর চিন্তাভাবনা ও শিক্ষাদর্শকেই তুলে ধরা হবে।

পরে মাঘারে আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন।

SSS/SKD/NS/