পিএমইন্ডিয়া
ভারত ও ব্রিটেনের মধ্যে আইন ও বিচার ক্ষেত্রে সহযোগিতা এবং একটি যৌথ পরামর্শদাতা কমিটি গঠনের বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরে অনুমোদন জানালো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার আজকের বৈঠকের এই সিদ্ধান্তের ফলে দু দেশের আইনজীবি ও সরকারি আমলাদের মধ্যে অভিজ্ঞতার আদান-প্রদান, তাঁদের প্রশিক্ষণ ও বিভিন্ন আদালতে দায়ের করা মামলাগুলির নিষ্পত্তির জন্য আইনী সহায়তা ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা সম্ভব হবে।
SSS/NS/