পিএমইন্ডিয়া
ওষুধ, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার্য অন্যান্য সরঞ্জাম এবং জৈব ও প্রশাধনী সামগ্রী উৎপাদন সংক্রান্ত নিয়ন্ত্রক ব্যবস্থাকে দক্ষ ও উন্নত করতে এ বছর মে মাসে জাকার্তায় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি মউকে আজ (১৮ই জুলাই, ২০১৮) কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
সংশ্লিষ্ট মউটি নিয়ন্ত্রক কাজকর্মের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার মাধ্যমে দু’দেশের মধ্যে সমঝোতার এক বিশেষ বাতাবরণ গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ভারতের ওষুধ ও চিকিৎসার সাজ-সরঞ্জাম রপ্তানির বিষয়টিও এর ফলে বিশেষভাবে উৎসাহিত হবে। এছাড়াও, সংশ্লিষ্ট ক্ষেত্রটিতে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের এক বিশেষ পরিবেশ ও পরিস্থিতিরও সৃষ্টি হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট মউটি স্বাক্ষরিত হয় ভারতের সেন্ট্রাল ড্রাগ্স স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং ইন্দোনেশিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ড্রাগ অ্যান্ড ফুড কন্ট্রোল (বিপিওএম)-এর মধ্যে।
CG/SKD/DM/