Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী বলরামজি দাস ট্যান্ডনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা


ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী বলরামজি দাস ট্যান্ডনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ছত্তিশগড়ের রাজ্যপাল শ্রী বলরামজি দাস ট্যান্ডনের প্রয়াণে আমি মর্মাহত। জনজীবনে বিশেষ শ্রদ্ধাভাজন এমন এক ব্যক্তিকে আমরা হারালাম, সমাজের প্রতি যাঁর সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের মতো আমিও সমানভাবেই চিন্তিত।

শ্রী বলরাম দাস ট্যান্ডন পাঞ্জাবের শান্তি ও প্রগতির লক্ষ্যে বহু দশক ধরেই কাজ করে গেছেন। শিল্প ও শ্রম-কল্যাণ সম্পর্কে তাঁর আবেগ ও অনুভূতি ছিল তীক্ষ্ণ। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতার ফলে এই রাজ্যটি বিশেষভাবে উপকৃত হয়েছে। জরুরি অবস্থার বিরোধিতা করার মতো যে সাহস তিনি দেখিয়েছিলেন তা কোনও দিনই ভুলে যাওয়ার মতো বিষয় নয়”।

*****

CG/SKD/SB