পিএমইন্ডিয়া
দেশে ৬টি নতুন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আই আই টি) গড়ে তোলার বিষয়টিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, জম্মু, কেরল ও কর্ণাটকে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হবে। সূচনায় সমিতি নথিভুক্তি আইন (এস আর এ), ১৮৬০ অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য সমিতি (সোসাইটি) গঠন করা হবে। প্রতিষ্ঠানগুলইকে আইনি মর্যাদা দিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নথিভুক্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে। পরে, তা সংশোধন করে আই আই টি আইন, ১৯৬১ অনুযায়ী সেগুলির পরিচালনভার স্থির করা হবে।
প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার কাজ সম্পূর্ণ হলে প্রত্যেক আই আই টি’তে প্রথম বছরে ১৮০ জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় বছরে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে যথাক্রমে ৪৫০ ও ৯২৮-এ।
এই প্রতিষ্ঠানগুলি চালাতে মোট ব্যয় হবে ১৪১১ কোটি ৮০ লক্ষ টাকা। ২০১৫-১৬ এবং ২০১৮-১৯ আর্থিক সময়কালের মধ্যে এই অর্থ ব্যয় হবে বলে অনুমান করা হয়েছে।
PG/SKD/SB