Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মেক ইন ইন্ডিয়া’কর্মসূচির সফল রূপায়ণে মূলধনী পণ্য ক্ষেত্রে ভারত-জার্মানি সহযোগিতা


মূলধনী পণ্যক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে বিষয়টিতে সম্মতি দেওয়া হয়।

দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হল –মূলধনী পণ্যক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’কর্মসূচির সফল রূপায়ণ।জার্মানির একটি অগ্রণী সংস্থার সঙ্গে ভারতের মূলধনী পণ্যের বিষয়টির সমন্বয়সাধনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই চুক্তিটিতে ইতিবাচক সায় দিয়েছে।তা ছাড়া, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং মূলধনী পণ্য ইউনিটগুলি এর ফলে জার্মানির ঐ বিশেষ সংস্থাটির কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ লাভেরও সুযোগ পাবে। কারণ, ভারতীয় মূলধনী পণ্য ক্ষেত্রের চাহিদা অনুযায়ী উন্নতমানের শিল্প প্রযুক্তির সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে বিশেষজ্ঞের জ্ঞান ও পরামর্শদানের ক্ষমতা রয়েছে জার্মান প্রতিষ্ঠানটির।