Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভিসা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসারে ভারত-ইরান চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও ইরানের মধ্যে ভিসা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসারে চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কূটনীতিবিদ, সরকারি কর্মী ও আধিকারিক এবং সাধারণ পাসপোর্টধারীরা এর ফলে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

যে কোনও সময়ে এই দ্বিপাক্ষিক চুক্তিটিতে সংশোধন নিয়ে আসা যাবে দু’দেশের আলাপ-আলোচনা ও সম্মতির ভিত্তিতে।

PG/SKD/SB