Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী জুনাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী জুনাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী জুনাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (২৩ আগস্ট) গুজরাটের জুনাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এগুলির মধ্যে রয়েছে – সরকারি হাসপাতাল, একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ইত্যাদি।

এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ৫০০ কোটি টাকার বেশি ৯টি উদ্যোগের আজ শিলান্যাস হচ্ছে বা জাতির উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে। ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন শক্তি ও উদ্যমের সঞ্চার হয়েছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি কোণায় পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে লাগাতার প্রয়াস নেওয়া হচ্ছে। একই সঙ্গে, জল সংরক্ষণ নিয়েও কাজ হচ্ছে বলে শ্রী মোদী জানান।

প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠছে। এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলি কেবল রোগীদের পরিষেবা প্রদানই করছে না, সেইসঙ্গে চিকিৎসা সংক্রান্ত পঠন-পাঠনেও সাহায্য করছে। এ প্রসঙ্গে তিনি জনঔষধি যোজনার কথা উল্লেখ করে নতুন নতুন জনঔষধি কেন্দ্র খোলা হচ্ছে বলে জানান। এমনকি, এই কেন্দ্রগুলি ঔষুধপত্রের দাম কমাতেও কার্যকর হচ্ছে। গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতে সুলভ মূল্যে ওষুধপত্র পায়, তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর সরকারের অগ্রাধিকার সারা বিশ্বের প্রশংসা পাচ্ছে। পরিচ্ছন্ন ভারত সাধারণ মানুষকে অসুখ-বিসুখ থেকে রক্ষা করবে।

স্বাস্থ্য ক্ষেত্রে দক্ষ চিকিৎসক ও আধা-চিকিৎসা কর্মীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই চিকিৎসা – সাজসরঞ্জাম ও অন্যান্য উপকরণ ভারতেই তৈরি হোক”। তিনি একই সঙ্গে বিশ্ব জুড়ে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশীয় স্বাস্থ্য ক্ষেত্রেও উন্নয়নের গতি বজায় রাখার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা – আয়ুষ্মান ভারত কর্মসূচি স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক রূপান্তর নিয়ে আসবে। সেই সঙ্গে, গরিব মানুষ যাতে সুলভমূল্যে গুণগত মানের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন সেটিও নিশ্চিত করবে।

CG/BD/SB