Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে হিন্দুস্থান টাইমস্‌ লিডারশিপ সামিটে ভাষণ দেন।

এক উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অবস্থান কোথায় তা বর্তমান বিশ্ব পরিবেশ-পরিস্থিতির প্রেক্ষিতে দেখা উচিত। সেইসঙ্গে, মনে রাখা উচিত বিগত বছরগুলিতে ভারতের অবস্থান ঠিক কোথায় ছিল।

আর্থিক সংস্কার প্রসঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি বড় আর্থিক সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই সাফল্যের মধ্যে রয়েছে গড় অভ্যন্তরীণ উৎপাদনের (জি ডি পি) বিকাশ হার ৭.৪ শতাংশে নিয়ে যাওয়া, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলা প্রভৃতি কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করলেই ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে শ্রী মোদী অভিমত প্রকাশ করেন। শ্রী মোদী আরও জানান, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলিকে এখন বাড়তি অর্থ সাহায্য দেওয়া হচ্ছে।

রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকি হস্তান্তর এবং এল ই ডি আলো ব্যবহারের কর্মসূচি শুরু হওয়ার পর কীভাবে হাজার-হাজার কোটি টাকা সঞ্চয় হয়েছে, তা প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে ব্যবহারযোগ্য ইউরিয়ার যাতে অন্যত্র প্রয়োগ ঠেকানোর জন্য, তার জন্য ইউরিযায় নিমের আস্তরন দেওয়া হচ্ছে। বিহারে যে দুটি রেল ইঞ্জিন তৈরির কারখানা গড়ে তোলা হবে, তাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথাও শ্রী মোদী তাঁর ভাষণে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিহীন ১৮ হাজার গ্রামে বৈদ্যুতিকীকরণের কথা উল্লেখ করে বলেন, গ্রামীন বৈদ্যুতিকীকরণ সংক্রান্ত অ্যাপলিকেশনের মাধ্যমে যে কেউ এই কাজের অগ্রগতি দেখতে পারেন।

PG/BD/SB