Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধিতে মন্ত্রিসভার অনুমোদন


 

কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত ২ শতাংশ মহার্ঘ্যভাতা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। চলতি বছরের পয়লা জুলাই থেকে এই প্রস্তাব কার্যকর হবে। এটি হবে বর্তমান ৭ শতাংশ মহার্ঘ্যভাতার অতিরিক্ত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ (২৯ আগস্ট, ২০১৮) এই প্রস্তাব মঞ্জুর হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে চলতি আর্থিক বছরে এই খাতে সরকারের অতিরিক্ত ৬১১২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় হবে। ২০১৮-১৯ অর্থবর্ষের জুলাই ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯ অবধি সময়কালের জন্য এই খাতে ৪০৭০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ৪৮ লক্ষ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬২ লক্ষ ৩ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। মহার্ঘ্যভাতার বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে স্থির করা হয়েছে। বাজার মূল্য বৃদ্ধির জন্য মহার্ঘ্যভাতা দেওয়া হয়।

CG/SC/DM