Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ হল উজ্জ্বল ও প্রাণবন্ত গণতন্ত্রের পূর্ব শর্ত, বললেন প্রধানমন্ত্রী

জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ হল উজ্জ্বল ও প্রাণবন্ত গণতন্ত্রের পূর্ব শর্ত, বললেন প্রধানমন্ত্রী

জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ হল উজ্জ্বল ও প্রাণবন্ত গণতন্ত্রের পূর্ব শর্ত, বললেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাধীনতার পূর্বে রচিত আইনগুলিতে জনসাধারণকে সবসময়েই সন্দেহের চোখে দেখা হতো।তাই, তাঁদের আস্থা বা বিশ্বাসভাজন বলে মনে করা হতো না।কিন্তু, বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।তাই, পূর্বের ঐ দৃষ্টিভঙ্গীরও এখন পরিবর্তন প্রয়োজন।

প্রধানমন্ত্রী আজ নয়াদিল্লিতে জাগরণ প্রকাশন লিমিটেড আয়োজিত জাগরণ ফোরামে ভাষণ দিচ্ছিলেন।গণতন্ত্রে চেতনার উন্মেষের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি‘সদাসতর্কতাই স্বাধীনতার মূল্য’–এই উদ্ধৃতিটির অবতারণা করেন।তিনি বলেন, উজ্জ্বল ও প্রাণবন্ত গণতন্ত্র গড়ে তুলতে প্রয়োজন জনভাগিদারী অর্থাৎ, জনসাধারণের অংশগ্রহণ।দেশের স্বাধীনতা সংগ্রামকে মহাত্মা গান্ধী কিভাবে সাধারণ মানুষের আন্দোলনে রূপান্তরিত করেছিলেন, তার দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনআন্দোলনের এই আদর্শকে দেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

দেশে জনসাধারণের ওপর আস্থা ও বিশ্বাসকে সুপ্রতিষ্ঠিত করতে তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বিভিন্ন নথিপত্রের স্ব-প্রত্যায়িত নকল, স্বচ্ছ ভারত অভিযানে জনসাধারণের অংশগ্রহণ এবং রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিতে ‘গিভ ইট আপ’অভিযানের কথা দৃষ্টান্তস্বরূপ তুলে ধরেন তিনি।‘স্টার্ট আপ ইন্ডিয়া –স্ট্যান্ড আপ ইন্ডিয়া’এবং প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কিভাবে দেশবাসীর ওপর ইতিবাচক ফল ও প্রভাব বিস্তার করছে, তার ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।‘ন্যূনতম সরকারি হস্তক্ষেপ, সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্হা’–এই লক্ষ্যে সরকারের উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মান্ধাতা আমলের বহু অপ্রচলিত আইন এখন বাতিল করে দেওয়া হচ্ছে।

SSS/SKD/SB