Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উপরাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নাইডুর প্রথম বর্ষ পূরণ উপলক্ষে বই প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষন


উপরাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নাইডুর প্রথম বর্ষপূর্তিতে ‘মুভিং অন, মুভিং ফরোয়ার্ড- এ ইয়ার ইন অফিসশীর্ষক বইটি প্রকাশ করলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শ্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তিনি বহু বছর কাজ করার সুযোগ পেয়েছেন। শ্রী নাইডু সবকিছুর ওপর দায়িত্ববোধকে গুরুত্ব দেন বলে প্রধানমন্ত্রী জানান।

শ্রী মোদী বলেন, শ্রী বেঙ্কাইয়া নাইডু নিজের সব দায়িত্ব পালনের জন্য প্রচুর পরিশ্রম করেন এবং সহজেই সব ভূমিকায় মানিয়ে নিতে পারেন। শ্রী নাইডু জনসেবার কাজে ৫০ বছর কাটিয়েছেন- ১০ বছর ছাত্র রাজনীতিতে এবং ৪০ বছর রাজ্য ও জাতীয় স্তরের রাজনীতিতে তিনি যুক্ত রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শ্রী মোদী বলেন, শ্রী বেঙ্কাইয়া নাইডুর সকলের কাছে নিজেকে আপন করে নেবার ক্ষমতা রয়েছে। তিনি নিয়মানুবর্তীতা মেনে চলেন। যখনই তিনি কোনো দায়িত্ব গ্রহণ করেন, তখনই তিনি নেতৃত্বদানে পথ-প্রদর্শকের ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী নাইডু সবসময়ই সেরা বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে এটাই নিশ্চিত করেন যাতে নির্ধারিত কাজ যথাযথভাবে হয়। প্রধানমন্ত্রী স্মরণ করেন যে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী শ্রী বেঙ্কাইয়া নাইডুকে মন্ত্রিসভায় নিতে চেয়েছিলেন, তখন শ্রী নাইডু গ্রামোন্নয়নের দায়িত্ব পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। শ্রী নাইডু হৃদয় থেকে একজন কৃষক এবং কৃষক ও কৃষিকাজের কল্যাণের বিষয়ে খুবই উৎসাহী, বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শ্রী নাইডুর প্রচেষ্টার ফলে রূপায়িত হয়েছে। এক সময়ে যখন রাজনৈতিক আলোচনা কেবল রেলকে কেন্দ্র করেই হত, সেই সময় তিনি নিশ্চিত করেন যাতে নেতারা সড়ক ও যোগাযোগের অন্য মাধ্যমগুলির বিষয়ে আরো চিন্তাভাবনা করেন।

শ্রী মোদী রাষ্ট্রপতির ইংরেজী ও তেলেগু ভাষায় বাঙ্মিতার প্রশংসা করেন। তিনি বলেন, এটি প্রশংসনীয় যে উপরাষ্ট্রপতি তাঁর দপ্তরের প্রথম বছরের কাজকর্ম সম্বন্ধে রিপোর্ট কার্ড পেশ করেছেন, যাতে সংসদের ভেতর ও বাইরে তাঁর বহু ভালো কাজের উল্লেখ রয়েছে।

 

 

CG/SC/NS/