পিএমইন্ডিয়া
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মিঃ দিমিত্রি রোগোজিন-কে স্বাগত অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।তিনি মিঃ রোগোজিন-কে বলেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিষয়টিকে ভারত সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।অদূর ভবিষ্যতে রাশিয়া সফরের ইচ্ছাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।ঐ সময় রাশিয়ার প্রেসিডেন্ট মিঃ পুতিনের সঙ্গে ঐতিহাসিক বার্ষিক শীর্ষ বৈঠকে ফলপ্রসূ আলাপ-আলোচনা সম্ভব হয়ে উঠবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন।এই বৈঠক দু’দেশের মধ্যে সম্পর্ককে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন মিঃ রোগোজিন-এর কাছে।
SSS/SKD/DM