Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশের বিভিন্ন প্রান্তের আশা প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

দেশের বিভিন্ন প্রান্তের আশা প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

দেশের বিভিন্ন প্রান্তের আশা প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

দেশের বিভিন্ন প্রান্তের আশা প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ


দেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৯০ জন আশা প্রতিনিধির একটি দল আজ (বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, সম্প্রতি তাঁদের ভাতা বৃদ্ধি ও বিমার সুবিধা প্রদানের কথা ঘোষণা করার জন্য সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী সারা দেশের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর সাম্প্রতিক মতবিনিময়ের কথা স্মরণ করেন। সেদিন আশা কর্মীদের তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টির প্রশংসা করে শ্রী মোদী বলেন, এদের অভিজ্ঞতার কথা নিশ্চিতভাবে বহু মানুষের কাছে অনুপ্রেরণাদায়ক বলে প্রমাণিত হবে।

আজ, আশা কর্মীরা আরও শোনালেন, কিভাবে তাঁরা সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গরিব মা ও শিশুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

আশা কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে কালাজ্বরের মতো অসুখ দূরীকরণে বিল ও মেলিন্ডা গেট্‌স-এর মতো ব্যক্তিরাও তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

গ্রামগুলিতে জীবনযাপনের মানোন্নয়নে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার জন্য প্রধানমন্ত্রী আশা কর্মীদের আরও নিষ্ঠাবান হবার পরামর্শ দেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে গরিব মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে সরকারি প্রকল্প ও উদ্যোগগুলির উদ্দেশ্যের কথাও শ্রী মোদী বিশদে ব্যাখ্যা করেন।

আশা প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জে পি নাড্ডাও উপস্থিত ছিলেন।

***

CG/BD/SB