Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া এবং কেনিয়ার ইন্সটিটিউট অফ সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস-এর মধ্যে মউ স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বুধবারের (২৬ সেপ্টেম্বর) বৈঠকে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) এবং কেনিয়ার ইন্সটিটিউট অফ সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইসিপিএকে)-এর মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের বিষয়টি অনুমোদিত হয়েছে। এই মউ স্বাক্ষরের ফলে দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কাজকর্ম সম্পাদনে গুণমান বজায় রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, শিক্ষানবিশ অ্যাকাউন্ট্যান্ট বিনিময় কর্মসূচি সহ ধারাবাহিকভাবে পেশাদারিত্ব মানোন্নয়ন সংক্রান্ত পাঠ্যসূচি রচনা, কর্মশিবির এবং সম্মেলন আয়োজনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব হবে।

এছাড়াও ভারত ও কেনিয়ার এই দুই প্রতিষ্ঠানের কর্মীরা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। এমনকি, জ্ঞান সমৃদ্ধকরণে যৌথ কর্মসূচি গ্রহণ করাও সম্ভব হবে। দুই প্রতিষ্ঠানই তাদের শিক্ষানবিশ অ্যাকাউন্ট্যান্ট বিনিময়ও করতে পারবে। আশা করা হচ্ছে, এই মউ স্বাক্ষরের ফলে কেনিয়াতে ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য পেশাদারিত্বমূলক সুযোগ-সুবিধার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

CG/BD/SB