Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কচ্ছ সফরে প্রধানমন্ত্রী : পুলিশের ডিজি-দের সম্মেলনে যোগ দেবেন তিনি


আজ থেকে তিনদিনের সফরে গুজরাটের কচ্ছ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রথমে প্রধানমন্ত্রী যাবেন ভুজ-এ। সেখানে শ্যামজি কৃষ্ণ ভার্মার মরণোত্তর পুনর্নিয়োগপত্র তথা শংসাপত্র তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী আনন্দীবেন প্যাটেলের হাতে। লন্ডনের অনারেবল সোসাইটি অফ দ্য ইনার টেম্পল-এর পক্ষ থেকে এই শংসাপত্র দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে প্রধানমন্ত্রীর হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হয়।

এরপর প্রধানমন্ত্রী যাবেন ধোরদো-তে। সেখানে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিনি যোগ দেবেন পুলিশের মহানির্দেশকদের এক সম্মেলনে।

SSS/SKD/DM