Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটের মুখ্যমন্ত্রীর হাতে শ্যামজি কৃষ্ণ ভার্মার মরণোত্তর শংসাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্যামজি কৃষ্ণ ভার্মার পুনর্নিয়োগ সম্পর্কিত একটি শংসাপত্র আজ গুজরাটের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শংসাপত্র দেওয়া হয়েছে লন্ডনের অনারেবল সোসাইটি অফ দ্য ইনার টেম্পল-এর পক্ষ থেকে। গত মাসে শ্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী মিঃ ডেভিড ক্যামেরনের উপস্থিতিতে এই শংসাপত্রটি ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, তিনদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী আজ ভুজ-এ গিয়ে পৌঁছেছেন।

ভুজ-এর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শ্যামজি কৃষ্ণ ভার্মা ছিলেন বিদগ্ধ ব্যক্তিত্বের অধিকারী। তিনি স্বীকৃতি লাভ করেন কাশীতে। লন্ডনে তিনি ভারতের স্বাধীনতার স্বার্থে সংগ্রাম করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশের মহানির্দেশকদের সম্মেলনে যোগ দিতে তিনি কচ্ছ-এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এর আগে বরাবরই এই সম্মেলন হয়ে এসেছে দিল্লিতে। কিন্তু গত বছর থেকে তিনিই প্রথম দেশের রাজধানীর বাইরে এই ধরনের সম্মেলন আয়োজনের ব্যবস্থা করেন। কচ্ছ-এর রান-এ রান্নোৎসব পর্যটকদের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কচ্ছ-এর রান এখন পর্যটন মানচিত্রেও স্থান পেয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

SSS/SKD/DM