Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-সিঙ্গাপুর অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংশোধনের দ্বিতীয় খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংশোধনের দ্বিতীয় খসড়ার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ (তেসরা অক্টোবর) এ সংক্রান্ত প্রস্তাবে কর্মপরবর্তী অনুমোদন দেয়। চুক্তিটি গত ২৪শে আগস্ট স্বাক্ষরিত হয়। সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এর ফলে, এই চুক্তিটির সঠিক রূপায়ণও সম্ভব হবে।

****

CG/SC/DM/