Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আফ্রিকা ও ইউরেশিয়ায় যাযাবর শিকারী পাখি সংরক্ষণ চুক্তিতে ভারতের অংশগ্রহণ


আফ্রিকা ও ইউরেশিয়ায় যাযাবর শিকারী পাখি সংরক্ষণ সংক্রান্ত একটি মউ স্বাক্ষরের বিষয়টিকে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই মউ স্বাক্ষরের ফলে বিশ্বের যে ক’টি দেশ এই প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে তার মধ্যে ৫৪তম দেশ হল ভারত।

উল্লেখ্য, ‘র্যেপটর মউ’ নামে পরিচিত এই চুক্তিটি সম্পাদিত হয় ২০০৮-এর ২২ অক্টোবর এবং এটি রূপায়িত হয় ঐ বছরেরই নভেম্বর মাস থেকে। এর আওতায় চুক্তিবদ্ধ দেশগুলি বিরল প্রজাতির এই শিকারী পাখির সংরক্ষণের বিষয়টিতে পরস্পরের সঙ্গে সহযোগিতা করে যাবে। বাজ, শকুন, ঈগল, প্যাঁচা ইত্যাদি ৪৬ প্রজাতির শিকারী পাখি রয়েছে আমাদের ভারতেই। বিশ্বে এই ধরনের পাখির প্রজাতির সংখ্যা ৭৬টির মতো।

SSS/SKD/DM/……30th December, 2015