পিএমইন্ডিয়া
কর সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময়ের লক্ষ্যে মালদ্বীপের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ভারত। এই মর্মে একটি প্রস্তাবকে আজ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনাক্রমে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়।
দু’দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে। কারণ, কর সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য পরস্পরের মধ্যে আদানপ্রদান করবে ভারত ও মালদ্বীপ।
SSS/SKD/DM/……30th December, 2015