Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তাইপেই-র ইন্ডিয়া-তাইপেই অ্যাসোসিয়েশন এবং ভারতের তাইপেই অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (২৪শে অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তাইপেই-র ইন্ডিয়া-তাইপেই অ্যাসোসিয়েশন (আইটিএ) এবং ভারতের তাইপেই অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের (টিইসিসি) মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা বিআইএ স্বাক্ষরের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

দ্বিপাক্ষিক এই বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের ফলে উভয় পক্ষের মধ্যে লগ্নি প্রবাহ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে, চুক্তিটি আইটিএ এবং টিইসিসি-র মধ্যে পারস্পরিক ভিত্তিতে বিনিয়োগকে সুরক্ষা প্রদান করবে। এমনকি, এই চুক্তির ফলে বিনিয়োগকারী আস্থা ও লগ্নির সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। এর ফলে, লগ্নিকারীদের জন্য বিনিয়োগের এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) এক উপযুক্ত গন্তব্য হিসেবে ভারতকে তুলে ধরতেও এই চুক্তিটি সহায়ক হবে।

 

CG/BD/DM/