Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ২রা ও ৩রা জানুয়ারি কর্নাটক সফর করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২রা এবং ৩রা জানুয়ারি কর্নাটক সফর করবেন। তিনি ২রা জানুয়ারি বিকেলে মাইসুরু-তে পৌঁছুবেন এবং তিনি অবধুত দত্ত পিঠম পরিদর্শন করবেন। শ্রী শুট্টুর মঠের জগদ্‌গুরু ড. শ্রী শিবরাত্রি রাজেন্দ্র মহাস্বামীজীর শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

প্রধানমন্ত্রী আগামী ৩রা জানুয়ারি মাইশোর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৩তম অধিবেশন উদ্বোধন করবেন। তিনি টুমকুর-এ নতুন হেলিকপ্টার তৈরির একটি ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। একই দিনে অর্থাৎ রবিবার, ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী জিগনি-তে ২১তম আন্তর্জাতিক ‘কনফারেন্স অন ফ্রন্টিয়ার্স অন যোগা রিসার্চ এন্ড ইটস্ অ্যাপ্লিকেশন’-এর উদ্বোধন করবেন।

SC/JC/AGT
EOM