Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাপানের টোকিওতে ‘মেক ইন ইন্ডিয়া’ সেমিনারে প্রধানমন্ত্রী ভাষন

জাপানের টোকিওতে ‘মেক ইন ইন্ডিয়া’ সেমিনারে প্রধানমন্ত্রী ভাষন

জাপানের টোকিওতে ‘মেক ইন ইন্ডিয়া’ সেমিনারে প্রধানমন্ত্রী ভাষন

জাপানের টোকিওতে ‘মেক ইন ইন্ডিয়া’ সেমিনারে প্রধানমন্ত্রী ভাষন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওতে ‘মেক ইন ইন্ডিয়া : আফ্রিকায় ভারত-জাপান অংশীদারিত্ব এবং ডিজিটাল অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে ভাষন দেন।

ভারতে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে এবং দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার যে গুরুত্ব আরোপ করেছে, প্রধানমন্ত্রী তার কথা বিশদে ব্যাখ্যা করেন। ভারতে বহু সংখ্যক জাপানী সংস্হা থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। দেশে একাধিক গুরুত্বপূর্ণ শিল্পোদ্যোগে জাপানের অংশিদারিত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিগত চার বছরে ভারতের অর্থনৈতিক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ভারত আজ দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির একটি। দেশীয় অর্থ ব্যবস্হাকে অপ্রচলিত রীতিনীতি থেকে প্রচলিত রীতিনীতি অনুকরণের পথে নিয়ে আসতে ডিজিটাল লেনদেন সহ অভিন্ন পণ্য পরিষেবা কর চালু করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন লেনদেনের কথাও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের উদীয়মান অর্থনীতি, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যার দ্রুত বৃদ্ধি এবং মোট জনসংখ্যায় যুব সম্প্রদায়ের আধিক্য জাপানী বিনিয়োগকারীদের কাছে নতুন নতুন সুযোগ-সুবিধার দরজা খুলে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি স্বল্পমূল্যে উৎপাদনের সুবিধা, তথ্যপ্রযুক্তি শিল্প এবং ইলেকট্রিক মোবিলিটি বা বৈদ্যুতিন গতিশীলতার কথাও উল্লেখ করেন।

ভারত ও জাপানের মধ্যে অভিন্ন মূল্যবোধের ব্যাপারেও প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য অংশেও উভয় দেশ এক মজবুত উন্নয়নমূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

CG/BD/NS/