Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত-বাহরিন চুক্তি


আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত ও বাহরিনের মধ্যে যে সহযোগিতা চুক্তিটি ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে সে বিষয়ে কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর ঐ চুক্তিটির ব্যাপারে সম্মতি দেওয়া হয়।আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা ছাড়াও সংগঠিত অপরাধ দমন, বেআইনি মাদক পাচার রোধ ইত্যাদি ক্ষেত্রেও ঐ চুক্তিটি কার্যকর হবে।

এই চুক্তির আওতায় দুটি দেশকেই ক্ষমতা দেওয়া হয়েছে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এবং তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।এর ফলে, দু’দেশের আইন বলবৎকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র গড়ে উঠবে।

PG/SKD/DM