পিএমইন্ডিয়া
জম্মু ও কাশ্মীরের ২৪০ জনেরও বেশি তরুণ-তরুণীর একটি দল আজ এখানে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ‘ওয়াতন কো জানো’ উদ্যোগের একটি অংশ হিসেবে তারা বর্তমানে দিল্লি সফর করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই কর্মসূচিটি রূপায়িত হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতাক্রমে। ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অধিকাংশই সন্ত্রাসবাদ অধ্যুষিত এলাকার। এছাড়াও, তাদের মধ্যে অনেকেই এসেছেন অনাথ আশ্রম এবং সমাজের দুর্বলতর শ্রেণীর পরিবারগুলি থেকে।
প্রধানমন্ত্রীর ৭ নম্বর রেস কোর্স রোডের বাসভবন পঞ্চবটীর চত্বরে আজ তারা আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রীর সঙ্গে। তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রী মোদী। ভারতের উন্নয়ন সম্পর্কে তাঁর চিন্তাভাবনার কথাও তিনি ব্যক্ত করেন তাদের কাছে। সেইসঙ্গে, জম্মু ও কাশ্মীরের উন্নয়ন তথা অগ্রগতির বিষয়টিও তাঁর কন্ঠে ধ্বনিত হয় তরুণদের সঙ্গে আলাপচারিতায়। প্রধানমন্ত্রী বলেন, ঐ রাজ্যটির পর্যটনের প্রসার ও উন্নয়নের সম্ভাবনা বিশাল। এর মাধ্যমে রাজ্যবাসীর আর্থিক সমৃদ্ধি সুনিশ্চিত করা সম্ভব। সারা রাজ্যে ব্যবহারিক তথা ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার বিশেষভাবে সচেষ্ট বলেও তিনি তরুণদের অবহিত করেন।
আগামী ২০২২ সালের মধ্যে ভারতের সার্বিক উন্নয়ন সম্পর্কে তাঁর চিন্তাভাবনার কথাও প্রকাশ করেন তিনি। এর মধ্যে সকলের জন্য বাসস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও অন্যতম বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তরুণরা বেশ উৎসাহের সঙ্গেই। দিল্লির মতো আধুনিক পরিকাঠামো ব্যবস্থায় জম্মু ও কাশ্মীর রাজ্যটির উন্নয়ন ও উত্তরণ ঘটুক এই আশা তারা বারবার ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কাছে।
আলাপচারিতার পর পঞ্চবটীর উন্মুক্ত প্রাঙ্গণে তরুণদের চা পানে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
PG/SKD/DM/……6th January, 2016
Spent an enjoyable evening with over 240 youngsters from J&K. They belong to militancy affected families, orphanages & weaker sections.
— Narendra Modi (@narendramodi) January 6, 2016
The youngsters from J&K, who are in Delhi as a part of "Wattan Ko Jano" initiative amazed me with their curiosity. They asked me many Qs.
— Narendra Modi (@narendramodi) January 6, 2016
My young friends are very passionate about J&K's progress & want good infrastructure in the state. pic.twitter.com/8oHrO0b5I5
— Narendra Modi (@narendramodi) January 6, 2016
Spoke about steps for J&K's development, including in areas like tourism, digital connectivity, housing for all. https://t.co/XTqH3cHR6w
— Narendra Modi (@narendramodi) January 6, 2016