পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন ভ্যাকসিন এলায়েন্স ‘গভি’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড: সেথ বার্কলে| ভারতে টিকার উদ্ভাবন ও শিশুদের টিকাকরণ সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন|
ড: বার্কলে সরকারের নতুন উদ্ভাবনামূলক উদ্যোগ যেমন ‘মিশন ইন্দ্রধনুষ’ ও ‘মেক ইন ইন্ডিয়া’— যেগুলি ভারতে শিশুদের মধ্যে টিকাকরণের সার্বিক চিত্রের পরিবর্তন নিয়ে আসছে — সেসবের প্রশংসা করেন| টিকাকরণ কর্মসূচির বাইরে যেসব শিশু রয়েছে, তাদের মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে টিকাকরণের আওতায় আনা হচ্ছে| অন্যদিকে বিশ্বজুড়ে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের কাছেও টিকা-কে সাশ্রয়ী মূল্যের করে তুলছে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ|
এই সাক্ষাতে ২০১৬-২০২১ সালের জন্য ভারতের সঙ্গে ‘গভি’র প্রস্তাবিত নয়া কৌশলগত অংশিদারিত্ব নিয়েও আলোচনা হয়| এর পরিপ্রেক্ষিতে ভারতে সকল শিশুর জন্য আধুনিক ও উচ্চমাত্রায় কার্যকরী টিকা দ্রুত চালু করতে ‘গভি’র পক্ষ থেকে আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করা হবে|
এই আধুনিক টিকার মধ্যে রয়েছে দেশে ‘শুরু হতে যাওয়া’ টিকাকরণ কর্মসূচি যার মাধ্যমে ভারতে শিশুদের সবচেয়ে বেশি প্রাণঘাতক রোগ – নিওমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা করা সম্ভব হবে| এর পাশাপাশি রয়েছে হাম-রুবেলা ও সার্ভিকাল ক্যান্সার-এর টিকাও|
প্রধানমন্ত্রী এবং ড: বার্কলের মধ্যে এছাড়া আলোচনা হয় সাশ্রয়ী, গুণমানের নিশ্চয়তাপূর্ণ ও দীর্ঘস্থায়ীত্বের বিষয় নিয়ে| আলোচনা হয়েছে পরিবেশগতভাবে সুস্থায়ী প্রযুক্তি যেমন সৌরশক্তি যার মাধ্যমে টিকার কোল্ড চেইন-এর উন্নয়ন ঘটানো সম্ভব হবে| যা শুধুমাত্র ভারতে নয়, উন্নয়নশীল সব দেশের জন্যেই সমানভাবে কার্যকর হবে|
SC/JC/AD/AGT
Dr. Seth Berkley, CEO of Gavi, the Vaccine Alliance met PM @narendramodi. https://t.co/rUuHb4dKyH @GaviSeth pic.twitter.com/Gydt49kbLf
— PMO India (@PMOIndia) January 6, 2016